ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাট সদরের খানপুরে জেলা যুবদল নেতার বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ

#
news image

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুরে জেলা যুবদলের সাবেক নেতা শেখ মিজানুর রহমান রাজন এর বিরুদ্ধে মাছের ঘের ও ফসলি জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।
 
উত্তর খানপুরের মৃত শেখ মনিরুজ্জামান টিপু এর স্ত্রী স্বপ্না বেগম (৫০) বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
লিখিত অভিযোগে জানা গেছে, শেখ নাজমূল হামান দিপু মেহেদী হাসান বাবু ,শেখ জিল্লুর রহমান ,শেখ মিজানুর রহমান রাজন সহ অজ্ঞাতনামা ৭/৮ জন বাদীর বাড়ীর দক্ষিনপাশে একটি মাছের ঘের ও ফসলি জমি জোরপূর্বক দখল করার জন্য লাঠিসোটা, লোহার রড ও রামদা নিয়ে ১০ জানুয়ারি আনুমানিক ০১.০০ ঘটিকায় জমিতে অনাধিকার প্রবেশ করে। 
 
এ বিষয়ে স্বপ্না বেগম মিডিয়াকে জানান, তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে উল্যেখিত আসামীরা আমাকে কিল, ঘুষি মেরে আমার হাতে, পায়ে, বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে জখম করে শ্রীলতাহানি ঘটায় এবং আমার আনুমানিক ৪২০০০ টাকা দামের ৪ আনার একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। ঐ সময় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীগণ আমাদের স্বপরিবারে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল করে।
 
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

বাগেরহাট প্রতিনিধি:

১৪ জানুয়ারি, ২০২৫,  5:11 AM