ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে সরকারি গাছ কেটে জনগনের রোষানলে সাত্তার মন্ডলগংরা

#
news image

গাজীপুর সিটির ১৮ নং ওয়ার্ড টেকনগপারায় প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সরকারি  গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জনগণের রোষানলে একই এলাকার বাসিন্দা সোবাহান মন্ডলের ছেলে সাত্তার মন্ডলগংরা। গাজীপুর ডিসি অফিস থেকে  লিজ কৃত জমির উপর কোন নিয়ম কানুন তোয়াক্কা না করেই প্রায় ২৩ টি গাছ কাটেন সাত্তার মন্ডলের নির্দেশে তৈয়ব আলী। 
এ বিষয়ে বাসন ভুমি অফিসে জানালে তারা তাৎক্ষণিক এসে ঐ গাছগুলো জব্দ করে তাদের হেফাজতে রাখেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। 
টেকনগপাড়া যুব সমবায় সমিতির তত্ত্বাবধায়ক মোঃ মাজহারুল ইসলাম মন্ডল ও মেহেদী হাসান দিপু মন্ডল জানান,আমরা এ পুকুর সহ চারপাশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে সেখানে টাকা খরচ করে গাছ লাগিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সাত্তার মন্ডলের নির্দেশে তৈয়ব আলী গাছ কেটে নিয়ে যেতে চায়। আমরা এলাকাবাসী বাধা দেওয়ার পরেও তারা বিষয়টি এড়িয়ে গিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে বিক্রি করার পায়তারা করছে। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তা বাঁধা দিয়ে বাসন ভুমি অফিসে খবর দিলে তারা কাটা গাছগুলো জব্দ করে নিয়ে যায়।
এ বিষয়ে আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই,যাতে করে দ্বিতীয়বার এমন ভুল কেউ না করে এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। 
এ বিষয়ে সাত্তার মন্ডলের সাথে কথা বলতে তার মোবাইলে ফোন দিলে সাংবাদিক পরিচয় দেওয়ায় ফোন কেটে দেন।

গাজীপুর প্রতিনিধিঃ

১৬ জানুয়ারি, ২০২৫,  12:51 AM