ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

উখিয়ায় বন বিভাগের অভিযানে ৮ হাজার ঘনফুট বালি ও ২ টি ড্রেজার মেশিন জব্দ

#
news image

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক এলাকা ও থাইংখালী খালে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও উখিয়া উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন এবং ৮ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়।
 
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক গহিন পাহাড়ি এলাকা ও থাইংখালী খালে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে উখিয়া থাইংখালী বন বিটের আওতাধীন চোরাখোলা গভীর বনের ভেতর থেকে পাহাড় কেটে ও খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করছিল স্থানীয় বালি ও পাহাড় খেকো একটি সিন্ডিকেট। খবর পেয়ে উপজেলা প্রশাসন সহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের জায়গা থেকে ৮ হাজার ঘনফুট বালি জব্দ ও বালি উত্তোলনের যন্ত্রপাতিসহ ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
 
উখিয়া রেঞ্জ কর্মকর্তা বলেন, যারা অবৈধভাবে পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি করছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যারা অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলনের  সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।
 
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, বন বিভাগের সহযোগিতায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।  তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবেশ-প্রতিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
অভিযানে তার সাথে ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা রনিসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।

নুরুল বশর , উখিয়া :

১৬ জানুয়ারি, ২০২৫,  1:54 AM