ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে বিদেশি পিস্তলসহ মাদক কারবারি গ্রেপ্তার

#
news image

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হারিবাড়ির টেক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। একইসাথে জব্দ করা হয়েছে ম্যাগজিনসহ ১রাউন্ড গুলি ও ৪'শ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। 
 
আটক মাদক কারবারি নাদিম (৪৫) সে পূবাইল ৪১নং ওয়ার্ডের সাপমারা এলাকার মতিউর রহমানের পূত্র।
 
বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণমাধ্যমকে। 
 
সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে নাদিমকে তার বড় বোন ইলা মনির বাসা থেকে আটক করা হয়। সে সময় ওই ঘর তল্লাসি করে ইটালির তৈরি ১টি পিস্তল, ১রাউন্ড গুলিসহ ম্যাগজিন ও ৪'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 
এবিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথাও জানায় পুলিশ।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

১৭ জানুয়ারি, ২০২৫,  12:46 AM