ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গীতে দূর্ঘটনা কবলিত পাজেরো থেকে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার - ১

#
news image

গাজীপুরের টঙ্গীতে দুর্ঘটনা কবলিত একটি পাজেরো জিপ থেকে ৫০কেজি গাঁজা উদ্ধার-সহ চালককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় স্থানীয়দের সহায়তায় গাড়ি চালকসহ গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত গাড়ী চালক খোকন মিয়া (৩৮)। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর-ঢাকাগামী একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) কলেজ গেট এলাকার অদূরে একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে একজন মোটরসাইকেল আরোহী গাড়িটিকে ধাওয়া করে। এতে গাড়িচালক উপায়ন্ত না পেয়ে বাটা গেট এলাকায় ইউটার্ন করে আবরো গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে। 

এসময় দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয় পাজেরো গাড়িটি। তখন স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশকে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। 

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসির উদ্দিন বলেন , পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

১৭ জানুয়ারি, ২০২৫,  12:58 AM