ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে ভুয়া সিকিউরিটি কোম্পানির অফিসে তালা, পুলিশি হস্তক্ষেপে বন্ধ কার্যক্রম

#
news image

গাজীপুরে পুলিশের হস্তক্ষেপে একটি ভুয়া সিকিউরিটি কোম্পানির কার্যক্রম বন্ধ করা হয়েছে। শনিবার গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে উত্তরা ব্যাংক সংলগ্ন চারতলা একটি ভবনের তৃতীয় তলায় পরিচালিত "সিলভার সিটি সিকিউরিটি এন্ড পোস্ট সার্ভিস" নামের প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, "সিলভার সিটি সিকিউরিটি এন্ড পোস্ট সার্ভিস (SCT)" নামের এই প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের চাকরির অফার দিয়ে প্রতারণা করছিল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় শত জনকে ২২,৫০০ টাকা বেতনের চাকরি দিয়েছে বলে দাবি করা হলেও, তাদের কোথায় বা কোন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি।
 
 ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি চাকরি প্রার্থীদের কাছ থেকে জামানত বাবদ প্রতিজনের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করেছে। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম সন্দেহজনক হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। 
 
বাসন থানার অফিসার ইনচার্জ মো.কায়সার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার ওই ভবনে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয় এবং অফিসে তালা লাগিয়ে দেয়।
 
ভুক্তভোগীরা জানান, ভুয়া সিকিউরিটি কোম্পানিগুলো বেকার যুবকদের আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছে। এ ধরনের প্রতারণা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

গাজীপুর সংবাদদাতা:

১৯ জানুয়ারি, ২০২৫,  5:43 PM