ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না-আসাদুজ্জামান রিপন

#
news image

সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপশাসনকে বহাল রাখার জন্য বাংলাদেশে, বিরোধী মতকে দমন করার জন্য গুম করেছে, খুন করেছে। আর এই গুম, খুনের জন্য তাদের কয়েকটি টর্চার সেলের দরকার পড়েছিল। আর এখন সেই টর্চার সেলগুলো আবিষ্কার হচ্ছে। সে সময় ছিল আহলে জাহেলিয়ার জামানা। আর এই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত সেই লোকগুলো অন্য কোন দলে ঢুকলে কি দলের জন্য ভালো হবে। তারা ১৬ বছর আপনাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনকারীদের কেন আমরা ঠাঁই দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টই বলতে চাই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত তাদের কোন ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।

বুধবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, সহ সাংগঠনিক সেলিমুজ্জাম সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রশিদুল ইসলাম লিটন, খন্দকার ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মোঃ আজম খান, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুর :

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  3:34 AM