ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপি'র বন্ধু থেকে শত্রু জামায়াত

#
news image

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে বাগেরহাটের মোংলায় পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রিমঝিম চত্বরে অনুষ্ঠিত বিএনপির এ সমাবেশ জুড়েই ছিল এক সময়ের মিত্র দল বাংলাদেশ জামায়াত ইসলামীর কঠোর সমালোচনা। জামায়াতকে চোর, লুটেরা ও বিশ্বাস ঘাতকসহ নানা রকম উপাধি দিয়ে সমালোচন করেন বাগেরহাট জেলার ও মোংলার বিএনপির নেতারা।

 সমাবেশে তারা বলেন, চারদলীয় জোট সরকারের সময় জামায়াত র‌্যাব দিয়ে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছেন তাদের নেতা কর্মীদের। এখন এই জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এবং বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করানোর পায়তারা চালাচ্ছেন। তবে জামায়াত ইসলামীর সেই স্বপ্ন কখনোই পূরণ হবেনা বলেও উল্লেখ করেন নেতারা। তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলে তারা ৩১দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবাণ জানান। 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য আঃ হালিম খোকন, মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক ও যুগ্ম আহবায়ক এমরান হোসেন, খুরশেদ আলম,বাবলু ভুইয়া প্রমুখ।

সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট প্রতিনিধিঃ

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  12:08 AM