ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ ইতিহাসের বিরল সাক্ষী

#
news image

আনুমানিক প্রায় চারশো বছরের পুরানো  মুঘল আমলে নির্মিত প্রাচীন নিদর্শন কুষ্টিয়ার ‘ঝাউদিয়া শাহী মসজিদ’ তবে বছরের পর বছর সংস্কার না হওয়ায় দিন দিন হারাতে বসেছে মসজিদের সৌন্দর্য।
অপূর্ব কারুকার্যময় ঐতিহাসিক নিদর্শন এ মসজিদ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমান ।

জানা যায়, মুঘল আমলে সম্রাট শাহজাহানের রাজত্বকালে জমিদার ইরাকের শাহ সুফি আদানী ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আসেন। প্রায় চারশো বছর আগে ঝাউদিয়া গ্রামে তিনিই নির্মাণ করেন মসজিদটি। জনশ্রুতি আছে, অলৌকিক ভাবে একরাতেই মসজিদটি দৃশ্যমান হয়।

মুঘল শিল্পকলার অপূর্ব নিদর্শন মসজিদটির  দেওয়ালজুড়ে নিপুণ আল্পনা, চোখ ধাঁধানো কারুকার্যময় অপূর্ব শিল্পের ছোঁয়া আর পাথরের খোদাই বলে দেয় এটি মুঘল আমলের স্থাপত্য নিদর্শন।

সুদৃশ্য পাঁচটি গম্বুজ আছে ঝাউদিয়া শাহী মসজিদে। চার কোণায় আছে চারটি নান্দনিক মিনার। প্রবেশ দরজায়ও দুটি মিনার আছে। এটি অপূর্ব শৈল্পিক কারুকার্য সম্বলিত স্থাপনা, যা সহজেই মুগ্ধ করে।

মসজিদটি কুষ্টিয়া শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মধ্যবর্তী স্থান ঝাউদিয়া গ্রামে অবস্থিত। নির্মাণকালের সঠিক ইতিহাস জানা না থাকলেও মসজিদটি ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ আছে।

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া

০১ মে, ২০২৫,  6:18 PM