ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ‘বড় স্বস্তির’ খবর : বিজিএমইএ সভাপতি

#
news image

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি মাহমুদ হাসান খান আজ যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাক পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করাকে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস নিয়ে আজ রাজধানীর বিজিএমইএ দপ্তরে এক সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান এ কথা বলেন।

তিনি এই সফল আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টাসহ তাদের টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিএমইএ সভাপতি সংবাদ সম্মেলনে আরও বলেন, এই অর্জনে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শিল্পের পাশাপাশি সরকারেরও নীতি সহায়তা অব্যাহত রাখা প্রত্যাশিত।

তিনি আশা প্রকাশ করেন, শিল্প মালিক, সরকার, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান(বাবলু), সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন,পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক রুমানা রশীদ এবং পরিচালক সামিহা আজিম।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  7:53 PM