ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর

#
news image

রাশিয়ার ব্যাপক আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে গুচ্ছ বোমা হামলায় ১ হাজার ২শ’ জনেরও বেশি বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানা গেছে।  

সোমবার একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে  জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন (সিএমসি) তার বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার পশ্চিমা প্রতিবেশীর ওপর অভিযান সম্প্রসারণের পর থেকে এক বছরে ইউক্রেনে গুচ্ছ বোমা হামলায় সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা রেকর্ড করেছে।

রাশিয়া যুদ্ধের প্রথম দিন থেকেই ব্যাপকভাবে নিষিদ্ধ অস্ত্রগুলো ‘ব্যাপকভাবে’ ব্যবহার করেছে। 
বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেনও অস্ত্রগুলো ব্যবহার করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ৩১৪টির মধ্যে ইউক্রেনে কমপক্ষে ১৯৩টি ক্লাস্টার অস্ত্রের হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে।
 
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে মোট  এক হাজার ২শ’ জনেরও বেশি ক্লাস্টার অস্ত্রের হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই হতাহতের অধিকাংশই ২০২২ সালে ঘটেছে।

কিন্তু প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এই সংখ্যাটি অবশ্যই একটি নাটকীয় অবমূল্যায়ন। গত বছরই ইউক্রেনে প্রায় ৪০টি ক্লাস্টার বোমা হামলার ঘটনা ঘটেছে যেখানে হতাহতের সংখ্যা দেওয়া হয়নি।

আন্তর্জাতিক ডেক্স :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  3:48 PM