ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আজমিরীগঞ্জে স্বাস্থ্য খাতে বিশেষ অভিযান ২ প্রতিষ্ঠানের এক্সরে কক্ষ সিলগালা ৩টিকে জরিমানা

#
news image

হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এবং আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিবিড় রঞ্জন তালুকদার এর নেতৃত্বে  ১৫ ই সেপ্টেম্বর রোজ সোমবার আজমিরীগঞ্জ বাজারে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, প্রসিকিউটর এসআই মো. আমজাদ হোসেন, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. তজমুল হক, সিভিল সার্জন অফিসের তড়িৎ দেবনাথ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অভিযান চলাকালে আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ মেডিল্যাব হাসপাতালকে ৩০ হাজার টাকা ও সেবা ফার্মেসীকে ৭ হাজার টাকা   জরিমানা করা হয়। একই সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট না থাকা এবং প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ না করায় ‘আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘নিউ মেডিল্যাব হাসপাতালের’ এক্সরে কক্ষ সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা  জানান, আজমিরিগঞ্জ উপজেলার জনসাধারণ, যারা বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন, মূলত তারা যেন অধিকতর ভালো চিকিৎসা সেবা পান, সেইজন্যই আজকের এই অভিযান।  এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো : সাইফুর রহমান, আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ ) প্রতিনিধি :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  12:23 AM