ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে  ৯ বছরের শিশুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

#
news image

বাগেরহাট  কচুয়া ৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরমান শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৮ অক্টোবর) কচুয়া উপজেলার ঘোপখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠী এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় কয়েক‘শ নারী পুরুষ।

এলাকাবাসির ব্যানারে  বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ মানববন্ধন শেষে ধর্ষক আরমান শেখের বাড়ির দিকে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা ধর্ষণকারীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিরপরাধ শিশুর উপর এমন বর্বরোচিত অত্যাচার আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, এই ঘটনার ন্যায়বিচার না হলে সমাজে এমন অপরাধ আরও বাড়বে। আমরা নির্যাযিতার পরিবারের পাশে আছি।

প্রসংগত গত ২৪ অক্টোবর বিকেলে শিশুটি নিজ বাড়ির সামনে নিজেদের দোকানে বসা ছিল। এসময় মাধিবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে আরমান সিগারেট কেনার কথা বলে তাকে দোকানের পেছনে নিয়ে যায়। পরে চায়ের দোকানের পার্শ্ববর্তী অটো গ্যারেজের পেছনে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেছেন। পুলিশ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৮ অক্টোবর, ২০২৫,  5:40 PM