ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সুইডেনে অপরাধ চক্রের সদস্য ১৭ সহস্রাধিক

#
news image

সুইডেন পুলিশ শুক্রবার জানিয়েছে, ১ কোটি ৬ লাখ জনসংখ্যার দেশটিতে অপরাধ চক্রের প্রায় ১৭ হাজার ৫০০ সদস্য রয়েছে। এছাড়া, প্রায় ৫০ হাজার মানুষ অপরাধ চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান দেশটি এক দশকেরও বেশি সময় ধরে অপরাধ চক্র সংশ্লিষ্ট ক্রমবর্ধমান সহিংস অপরাধ নিয়ন্ত্রণে লড়াই করে আসছে।

সুইডেন সরকার পুলিশকে এই সংকটের একটি চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছে। এর আগে ২০২৪ সালে প্রথম প্রতিবেদনে অপরাধ চক্রের সঙ্গে জড়িত ১৪ হাজার সদস্যের আনুমানিক হিসাব দেওয়া হয়েছিল। 

পুলিশ কমিশনার পেত্রা লুন্ধ এক সংবাদ সম্মেলনে বলেছেন, অপরাধ চক্রের সদস্য সংখ্যা গণনার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা তাদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের স্পষ্ট কোনো ইঙ্গিত পাচ্ছি না। তবে, এ বছরের পরিসংখ্যানে এদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের ডানপন্থী সরকার ২০২২ সালে ক্ষমতায় আসে। তার সরকার পুলিশকে অধিক ক্ষমতা দিয়েছে এবং কিশোর অপরাধ দমনের জন্য পদক্ষেপ গ্রহনের পাশাপাশি ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সর্বনিম্ন বয়স ১৫ থেকে কমিয়ে ১৩ বছর করার পরিকল্পনা নিয়েছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা কমেছে। তবে, বোমা হামলার সংখ্যা বেড়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৭ নভেম্বর, ২০২৫,  11:48 PM