ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

#
news image

সুপ্রিম কোর্টের হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ গ্রহণ করেছেন।

প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ তাকে শপথবাক্য পাঠ করান। প্রধান বিচারপতির খাস কামরায় আজ বিকেলে এ শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তাবৃন্দ।

হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে গত ১১ নভেম্বর নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ২২ জন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ২২ জনের মধ্যে গত ১২ নভেম্বর ২১ জনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিতে পারেননি। আজ তার শপথ সম্পন্ন হলো।

নিজস্ব প্রতিবেদক :

০৯ ডিসেম্বর, ২০২৫,  7:11 PM