ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়িতে বিয়ের চার মাসেই গৃহবধূর ঝুঁলন্ত লাশঃ স্বামী আটক

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) ভূজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আছিয়া চা বাগানের কচুটিলায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মুনা আক্তার (২৪)। তিনি ভূজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব ভূজপুর গ্রাম সংলগ্ন আছিয়া চা বাগানের কচুটিলা গরুঘাটা সেকশনের বাসিন্দা নাসির উদ্দিন-এর স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে চা শ্রমিক নাসির উদ্দিনের সঙ্গে মুনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে প্রকাশ্য কোনো ঝগড়া-বিবাদের খবর পাওয়া যায়নি। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধের কথা শোনেননি তিনি । গতকাল রাতে নাসির উদ্দিনের বোন মুনাকে দেখতে গিয়েছিলেন। এরপর আজ সকালে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। শুনেছি, অসুস্থতার কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 
পরবর্তীতে জানা যায়, মুনার স্বামীর বাড়িতে তার লাশ পাওয়া যায় এবং গলায় ফাঁস দেওয়ার স্পষ্ট আলামত দেখা গেছে। পুলিশে খবর দেওয়ার আগেই স্বজনরা তাকে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 
 
ভুজপুর থানার অফিসার ইনচার্জ ওসি বিপুল চন্দ দে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাসির উদ্দীনকে আটক করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৯ ডিসেম্বর, ২০২৫,  2:28 PM