ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শপথ গ্রহন শেষে নিজ নির্বাচনী এলাকায় এটিএম আজহারুল ইসলাম

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম সারির নায়েবে আমীর ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য, শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকা রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে এসে সৈয়দপুর বিমানবন্দর-এ অবতরণ করেন তিনি। সেখানে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে স্বাগত জানান। পরে সড়কপথে বদরগঞ্জে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শাহাদত আলী এবং বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার এমপি এটিএম আজহারুল ইসলামকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এটিএম আজহারুল ইসলাম। জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে এটি ছিল তার প্রথম নির্বাচনী এলাকা সফর। সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
তিনি আরও বলেন, “ভোটের মাধ্যমে জনগণ যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। দল-মত নির্বিশেষে এলাকার সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”
 
প্রশাসনের কর্মকর্তারাও নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
 
এ সফরকে ঘিরে বদরগঞ্জ উপজেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, নতুন এমপির সক্রিয় উদ্যোগে বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

২১ ফেব্রুয়ারি, ২০২৬,  6:39 PM