ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু দিনের মধ্যে দেশে ফিরবেন : সালাহউদ্দিন আহমেদ

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে অল্প কিছুদিনের মধ্যে অবশ্যই তিনি দেশে ফিরবেন।’

আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের একটা সঠিক রোডম্যাপ দিতে হবে।’

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি। তবে নতুন যারা দল গঠন করবেন, তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করেন। এই নতুন দল যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ের না হয়।’

সংবিধান নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধানকে কখনো কবর দেওয়া যায় না। পরিবর্ধন বা সংশোধন হতে পারে।’

তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে- সাংবদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক :

০৫ জানুয়ারি, ২০২৫,  9:57 PM