ঢাকা ০৬ জুন, ২০২৬
শিরোনামঃ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর শ্রদ্ধা জানান- সুজন বেপারী প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস যুদ্ধে পরাজয়ের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : খামেনি নিলামের মাধ্যমে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ মোসাদ্দেকের আগামীকাল শিল্পকলায় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ স্মরণ হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা অডিটোরিয়ামে জেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরেন। একই সঙ্গে তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। তাঁর আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক,  সাবেক ছাত্রনেতা শেখ ময়েন উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, পিসি কলেজ ছাত্রদলের সভাপতি মো. বিল্লাল শেখ, যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সোমী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইক এবং সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজান মোল্লা। এছাড়া জেলার ১২টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

০২ জুন, ২০২৬,  8:15 PM