ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ

#
news image

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, পার্কের মোড় শহীদ আবু সাঈদ চত্বর, শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে সমাবেশে মিলিত হয়।  

সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বেরোবি উপাচার্য ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তোলা এবং নিরীহ ফিলিস্তিনের পাশে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক :

০৮ এপ্রিল, ২০২৫,  7:45 AM