ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

বাউবির এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ৩৪ হাজার

#
news image

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৫ আগামীকাল (১১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ১৯৮টি কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন ছাত্র এবং ১১ হাজার ৯০১ জন ছাত্রী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবারগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ৯ মে, ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে।

প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে বলে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক :

১০ এপ্রিল, ২০২৫,  11:34 PM