ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

#
news image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শনিবার। 

সকাল ১০ টা থেকে বাণিজ্য অনুষদ ('সি' ইউনিট) ও বিকেলে বিজ্ঞান অনুষদের ('এ' ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানতে হবে নানা নির্দেশনা। তবে হয়রানি কমাতে পরীক্ষার হলে ব্যাগ নিয়ে প্রবেশের অনুমতি দিবে প্রশাসন।

ভর্তি পরীক্ষা বিষয়ক গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ হলো, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রের ভেতর সব পরীক্ষার্থীর কান, চোখ, মুখমণ্ডল ইত্যাদি চেক করা হবে, তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষিকা দ্বারা চেক করা হবে। কেন্দ্রে পরীক্ষার্থীরা ১ ঘণ্টা আগে থেকেই প্রবেশ করতে পারবে, তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট পূর্ব থেকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবে।

পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় পরে কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ক্যালকুলেটর, ফোন, ঘড়ি কিংবা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষায় বসতে পারবে না শিক্ষার্থীরা। তবে হলে ব্যাগ নিয়ে ঢুকতে পারবে, তবে হলের নির্দিষ্ট কর্নারে ব্যাগ জমা দিতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৩০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি।  ভর্তি পরীক্ষা ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক :

১৯ এপ্রিল, ২০২৫,  12:54 AM