ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

#
news image

শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২০টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে বলেন, শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে দেশের কোন বিশ্ববিদ্যালয়ের কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এজন্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 

তিনি আরও জানান, আগামি ৯ মে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থীর আবেদন করেছেন। 

নিজস্ব প্রতিবেদক :

০২ মে, ২০২৫,  4:25 PM