ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ

#
news image

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদের সময় ১৩ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল বুধবার এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) মো. মাহবুব হাসান শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রবেশ পর্যায়ের শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত ছিল। উক্ত সময়সীমা আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১২ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো।

এ ছাড়া উক্ত তারিখের মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল প্রদান করেছেন, সেইসব শিক্ষাপ্রতিষ্ঠান ভুল সংশোধন (এডিট) করতে পারবেন।

নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e-Requisition) প্রদান করা সম্ভব হবে না।

নিজস্ব প্রতিবেদক :

০৬ নভেম্বর, ২০২৫,  6:08 PM