ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে সোনাবান মেমোরিয়াল হাই স্কুলে এতিম ও গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করানো হয়

#
news image

সোনাবান মেমোরিয়াল হাই স্কুলে এতিম ও গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করানো হয় এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রদান করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিক্ষাণুরাগী সমাজ সেবক মোঃ তমিজুল ইসলাম।
তিনি আজ বিদ্যালয়ের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। 
তমিজুল ইসলাম আরও বলেন,আপনারা জানেন বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই,আমাদের মনোরম পরিবেশে ক্যাম্পাস ও খেলার মাঠ রয়েছে। 
করোনার মহামারীর পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কমে গেছে,কিন্তু সেই তুলনায় আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী পর্যাপ্ত রয়েছে। 
তমিজুল ইসলাম আরও বলেন,সোনাবান মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের নিজ সন্তানদের মত টেক কেয়ার করে থাকেন, তাই আমাদের প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। 
৭ ই ফেব্রুয়ারী দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিসপ্লে সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও বিএনপির নেতা মোঃ নজরুল ইসলাম,অত্র ক্রীড়ানুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ওসমান আলী মাদবর।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সিরাজুল হক জেনারেল হাসপাতালের সিনিয়র ডাক্তার আব্দুল্লাহ আল মোরশেদ শুভ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুসরাত জাহান।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  2:53 PM