ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তেঁতুলিয়ায় শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সময়ের আগেই ছুটি

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার প্রশ্নত্তোর বল পয়েন্ট দ্বারা দাগানো ও মামুনুর রশিদের ভুয়া বিএড কাগজের খবর ভাইরালের পর নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। এ ঘটনায় ওই এলাকায় আবারো আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দেখার যেন কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসা সীমান্তবর্তী এই শালবাহান উচ্চ বিদ্যালয়টি। সম্প্রতি নানা কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে বিদ্যালয়টি। শিক্ষকদের মধ্যে মতবিরোধ, নকল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ, ভুয়া সনদ ব্যবহার করে বেতন উত্তোলনের অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় সমালোচনা চলছে। এরই মধ্যে এবার বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেয়ার অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টা ১১ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় কক্ষগুলো তালাবদ্ধ। বিদ্যালয় প্রাঙ্গণ ছিল সুনসান। কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের বাইরে অবস্থান করতে দেখা গেলে তারা বলেন, ২টায় বিদ্যালয় ছুটি দিয়েছে স্যাররা। কি কারনে আগে ছুটি দিয়েছে আমরা তা জানি না।

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, শিক্ষকরা আজকে বেতন বোনাস পেয়েছেন। ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে তারা ব্যাংকে বেতন তুলতে গেছেন।

এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক সোহেল রানার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ব্যাংকে আসছি, ব্যস্ত আছি। প্রধান শিক্ষককে ফোন দেন। আমি ব্যাংকে কাজে আসছি এখান থেকে আবার যাবো। এরপর অনেক্ষণ অপেক্ষা করেও তার দেখা মিলেনি।  

এদিকে শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক কাবুল নির্ধারিত সময়ের পূর্বে ছুটি দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে আমি শেষ কার্যদিবস পালন করেছি। শিক্ষকরা থাকতে চাচ্ছে না তাই ছুটি দিয়েছি।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, সম্প্রতি বিদ্যালয়টিকে ঘিরে একের পর এক অভিযোগ ওঠায় শিক্ষা পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তারা বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলীর কাছে ওই বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে ছুটি দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি প্রধান শিক্ষককে ফোন দেবো, তবে ধরবে কিনা জানি না।

উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

২১ মে, ২০২৬,  9:55 PM