নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার: গোমস্তাপুরে ইউএনও জাকির মুন্সী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
১৩ জুলাই, ২০২৬, 8:35 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাধারণ মানুষের নাগরিক ভোগান্তি কমাতে এবং শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুছাহাক আলী, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ ও মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।
জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি সালাম তালুকদার এবং গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সামগ্রিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান চিত্র তুলে ধরা হয় এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গৃহীত হয়।
প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার সুফল সম্পর্কে সচেতন করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। সিস্টেমে পুরোনো ও ঝুলে থাকা (পেন্ডিং) আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে তা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া তাগিদ দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী এবং মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে মাঠ থেকে নিখুঁত তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের শতভাগ সঠিক জন্ম সনদ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক প্রধানদের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, "জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের মূল ভিত্তি। কোনো নাগরিক যেন এই সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত না হন এবং গোমস্তাপুর উপজেলা যাতে দ্রুত শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, সেজন্য সবাইকে সমন্বিতভাবে ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।"
সভায় উপস্থিত বক্তারা উল্লেখ করেন, সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা হলে ভবিষ্যতে নানাবিধ নাগরিক সেবা পেতে ভোগান্তি অনেকাংশে কমে যায়। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের এই সময়ে শতভাগ নির্ভুল নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।