ঢাকা ১৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী সাবেক ভূমিমন্ত্রীর ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বেজা ও জেনসন অ্যান্ড নিকলসনের চুক্তি: ১৩.৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি জবি’র সাংবাদিকতা বিভাগের ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’ উদ্বোধন 'ফাইনালের আগেই ফাইনাল'- ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে দৌলতপুর সীমান্তে ১০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ

#
news image

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ষায় কর্মহীন এক’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। এ উপলক্ষে আজ সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

এসময় প্রধান অতিথি বলেন, চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ নিয়মিত কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন। ফলে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি তাদের পাশে দাঁড়িয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রী কর্মহীন পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উপস্থিত অতিথিরা বিজিবির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সীমান্তবর্তী জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবির সদস্যবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৪কেজি চাল, ১কেজি আটা, ১লিটার সয়াবিন তেল, ১কেজি মসুর ডাল ও ১ কেজি করে লবন প্যাকেট করে দেয়া হয়।

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি :

১৩ জুলাই, ২০২৬,  9:00 PM