ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ১ লাখ টাকা জরিমানা

#
news image

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও অপব্যবহার বন্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একটি শিল্পকারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৭ জুলাই) গাজীপুর মহানগরীর নাওজোর বাবু মার্কেট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশরীফুল ইসলাম। তিনি জানান, নাওজোর এলাকার ‘ক্লাসিক ওয়াশিং’ নামের একটি শিল্পকারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। তথ্যের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়। এ সময় অপরাধ স্বীকার করায় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জয়দেবপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসানসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জাতীয় সম্পদ গ্যাসের অপচয় ও চোরকারবারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে আইন মেনে বৈধ উপায়ে গ্যাস ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

আমিনুল ইসলাম রবিন :

২৭ জুলাই, ২০২৬,  9:14 PM