ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

শিবপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য আটক, গণধোলাইয়ের পর উদ্ধার

#
news image

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়াকে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমরাদী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য রুবেল মিয়ার অনৈতিক সম্পর্ক রয়েছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠছিল। স্থানীয়রা একাধিকবার এর প্রতিবাদ জানালেও রুবেল মেম্বার ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন করতেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই প্রবাসীর ঘরে রুবেল মেম্বার প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা ঘরটি চারদিক থেকে অবরুদ্ধ করে তাঁকে আটক করেন।

এ সময় ক্ষুব্ধ জনতা তাঁকে গণধোলাই দিলে এতে তাঁর নাক, মুখ ও কপালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রুবেল মেম্বারের স্বজনেরা মধ্যস্থতা করে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পটপরিবর্তনের পরও এলাকায় প্রভাব বিস্তার করে এমন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া তথ্য নিয়ে জানা গেছে, অভিযুক্ত ওই প্রবাসীর পরিবার আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও মেম্বারের ক্ষমতার প্রভাবে অনিয়মের মাধ্যমে অসচ্ছলদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (VGD) কার্ড বাগিয়ে প্রতি মাসে ৩০ কেজি করে সরকারি চাল গ্রহণ করছেন।

যোগাযোগ করা হলে অভিযুক্ত ইউপি সদস্য রুবেল মিয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই নারী যদি নিজে মুখে বলে যে আমার সাথে কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, তবেই আমি অপরাধী। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা গুজব রটানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে পুটিয়া ইউনিয়ন পরিষদ ও শিবপুর মডেল থানা পুলিশ অবগত রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ক্ষমতার অপব্যবহার, অসামাজিক কর্মকাণ্ড এবং ভিজিডি কার্ড অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

২৭ জুলাই, ২০২৬,  10:00 PM